সুন্দরীর উপাখ্যান
নাফিসা ইয়াসমিন হোগাল ছাওয়া ঘরের দ্বারে, গরম ভাতের হাঁড়ি রেখে । মধুর খোঁজে যাই হারিয়ে, সুন্দরী ঐ বনের মাঝে । দামি নয় কাঠ যে তার, জ্বালানিছাড়া তেমন নেইকো দরকার। পেটের দায়ে তবুও যাই, ছোটো নৌকার দাঁড়টি বাই । জাতীয় উদ্যানের শিরোপা তার, দুনিয়ার কাছে অপার বিস্ময় । ভূ-ভারতে নেই যে আর, রাজকীয় এমন বাঘের আসর । কালের সকল নিয়ম মেনে, উন্নয়ণের ঢেউ এর তালে । পর্যটন আসলো ঘরের দোরে, নানাবিধ বিলাসিতা গাছগাছালির দফারফা । প্রকৃতি প্রেমী তকমা নিয়ে, ভিড় জমলো রিসোর্ট ক্রুসে । ভয়পেয়ে সে রাজার রাজা, ভাগলো গভীর জঙ্গলে । কাঠ হোক বা মধুরমোহ, জঙ্গল ডাকে আজ এখনও। মাছ -কাঁকড়া বেঁচে তবে, চাল ডাল আসবে ঘরে । থাকা খাওয়া দুটোই অপ্রতুল, সহজ নিশানা মানুষ এখন। বাঘ বিধবা বাঘে খাওয়া, ঘরে ঘরে দক্ষিণরায়ের দয়া। সস্তা-দামী প্যাকেজ ট্যুরে, ইলিশ উৎসব আর নেশার টানে। বনবিবির আজ বিরাগ ভাজন, বিশ্ব ঐতিহ্যর ধূলায় অঙ্গন । *ছাত্রী, ২০০১