জীবন ধারা
সঙ্গীতা সেন ধূসর ওই তটের পরে , শঙ্খ ঝিনুক আঁকে বাঁকে। মাথার পরে কৃষ্ণঘন ঝরায় বারি শিশিরসম। ক্লান্তক্লেশে স্তব্ধ পথিক, দৃষ্টি মেলে নীলের পর। ছোট্ট খেয়া উজান বায় , তীরের পথিক ভাসতে চায়। হিয়ার মাঝির পরানখানি ছুঁইছে তটের পাথরখানি। শ্রান্ত পথিক বাইতে যায় , নাইকো তার কোথাও ঠায়। দুই পরানের মহামিলন তটের রেখায় আত্মকথন , সাগরতীরের শুভ্রচাদর মেলায় স্মৃতি জীবনভর।। *ছাত্রী, ২০১৩