গোধূলি
মন্দিরা রায় আগুন রঙা মেঘের ভেতর পুড়ছে হৃদয় কার ? যন্ত্রনা আর হাহাকার এর নিশ্চুপ চিৎকার। যাওয়ার বেলায় এ রাঙা রং ছড়িয়ে দিয়ে বুকে , বলতে কি চাও ! সন্ধ্যে আঁধার নিয়ে একাকার থাকবো আমি সুখে ! রাঙা আগুন বুকে নিয়েই হাসবো জয়ের হাসি , যতই ভরুক আকাশ জুড়ে কালো মেঘের রাশি। রাঙা মেঘের রাঙা আলোয় নব বধূর সাজে , অপরূপা মিষ্টি মধুর হাসি ঝরে লাজে। কার বুকেতে আগুন দিয়ে যাচ্ছো তুমি বঁধু ? নাকি , তোমার বুকেও চিতার আগুন , হাসছো মুখে শুধু ! গনগনে রং ছড়িয়ে যেথায় ওই আকাশের বুকে , দুঃখরা সব পুড়ে পুড়ে সেথায় থাকে সুখে।