এল ডোরাডো থেকে আমাজনের আগুন : একটি আন্তর্জাতিক পরিবেশ এবং রাজনৈতিক বিশ্লেষণ
ফাল্গুনী দে তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই নকুড় বাবুকে মনে পড়ে ? প্রফেসর শঙ্কু ? সত্যজিৎ রায়ের বিখ্যাত রহস্য গল্পে মানুষের মন পড়ে নেবার এবং ভবিষ্যৎ বলে দেবার নকুড় বাবুর সেই অলৌকিক দক্ষতা ? যাঁকে নিয়ে প্রফেসর শঙ্কু পাড়ি দিয়েছিলেন সুদূর আমাজনের গভীর জঙ্গলে এল ডোরাডোর রহস্য অনুসন্ধানে ? অথবা স্যার ওয়াল্টার র ্যালেই - এর কথা ? রানী প্রথম এলিজাবেথ কে কথা দিয়ে যিনি রহস্য নগরী এল ডোরাডোর পথে পাড়ি দিয়েছিলেন সোনার খোঁজে ? ইতিহাসের এমন আশ্চর্য অনেক ঘটনা জানা অজানার বাইরে থেকে যায় যা আমাদের কৌতুহলী মনকে বিস্ময়ে আবিষ্ট করে তোলে। মানুষ মাত্রই ভ্রমণের উদগ্র আকাঙ্ক্ষা লালন করেন মনে মনে। ঘর ছেড়ে বেরিয়ে পড়ার এই নেশাই তাকে করে তোলে বোহেমিয়ান। পথে পথে আপাত উদ্দেশ্যহীন ঘুরে বেড়িয়ে মানুষ অচেনাকে চিনেছে , অজানাকে জেনেছে। আবিষ্কার করেছে খুঁজে বের করেছে নানান রহস্যের নিত্য নতুন দিগন্ত। এই সুযোগে লেখক , কথক...