সময় হয়েছে
সোহিনী কোলে আজ সময় হয়েছে- নিজের মত প্রকাশ করার । সময় হয়েছে, নতুন করে জগত চেনার । আজ সময় হয়েছে , না বলার আর অন্যায়ের প্রতিবাদ করার ।। হারিয়েছি আমরা মনুষ্যত্ব । জীবনে শুধু রাজনীতির ব্যস্ততা, বানিয়েছে আমাদের নিরুপায় । হারিয়ে গেছে সেই শিখা , যা ছিল ইতিহাসের পাতায় ।। সময় হয়েছে, ঠিক-ভুল বোঝার । সময় হয়েছে , জগতকে পালটে, হাতে হত রেখে এগিয়ে চলার ।। আর কবে ফিরব আমরা নিজেদের পথে, আর কবে বিচার পাবে তিলোত্তমা, আর কবে স্বাধীন হয়েও স্বাধীন হব মন থেকে ।। সময় হয়েছে , মহা-সংগ্রামে যোগ দেওয়ার । আর মানবো না , এই অবিচার-অত্যাচার । এসো একসাথে এগিয়ে চলি , নব-জাগরণের দিশায় ।। *ছাত্রী ,পঞ্চম অর্ধবর্ষ, ২০২৪