ধ্রুবতারা
সুদীপা সরকার আকাশ পানে চেয়ে থাকি, জ্বলছে একটি তারা। নাম না জানা মুক্ত পাখি উড়ছে বাঁধনহারা। হঠাৎ সেই পুবের হাওয়ার মিষ্টি আকর্ষণে সর্বসুখের অধিকারী একাই এ ভুবনে। নীল আকাশে ঘুরছে শুধু করছে একাই রাজ, মুখে তার দৈব আলো ভরা আছে লাজ। এই মধুর আবেশে হৃদয় বিকল,শরীর শীতল, তারার কাছে পৌঁছানোর আনন্দে হারিয়েছে তল। *ছাত্রী, ৫ম অর্ধসাম্মানিক