জল, জঙ্গল, জমিন আর ভাষা
শরণ্যা সরকার
ভিড়ঠাসা
প্ল্যাটফর্মে এসে ব্যাগটা রাখলাম। লোকে লোকারণ্য। ঘড়িতে রাত সাড়ে নটা। একটা জায়গা বার
করে ঠেলেঠুলে লোকজন সরিয়ে বসলাম। রাঁচির অক্টোবর, বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছে, আর কানের
পাশে সমানে হিন্দিতে ট্রেনের ঘোষণা। আমার পাশে বসে থাকা কয়েকজন প্রৌঢ়া ঘিরে বসে নিজেদের
মধ্যে তুমুল চর্চা করছে কাউকে নিয়ে। বসে বসে কি করি, ভাবলাম একটু শুনি কাকে নিয়ে এত
চর্চা, হিন্দি তো আমি এমনিতে ভালোই বুঝি। মন দিয়ে কিছুক্ষন শোনার চেষ্টা করতে গিয়ে
বুঝলাম, এ হিন্দি না, এক দুর্বোধ্য ভাষা। একটা
বর্ণও মাথায় ঢুকলো না, কোনও মিল নেই কিছুর সঙ্গে, এ যেন সম্পূর্ণ অন্য কোনও সংকেতিক
ভাষা।
রাম
যেমন বাবার আদেশে বনবাসে ছিলেন চোদ্দ বছরের জন্য, সেভাবে আমাকেও আমার বাবার আদেশে দুবছর
রাঁচিতে উচ্চশিক্ষার কারনে বনবাসে থাকতে হয় একরকম। তাই একটি আদিবাসী কেন্দ্রিক রাজ্যের
গ্রামীণ চিত্রটি ঠিক কেমন, সেটা খুব কাছ থেকে দেখার সুযোগ পাই সৌভাগ্যক্রমে। আর, কোথাও
থাকতে গিয়ে, যদি সেখানের মানুষ, ভাষা, নিয়ম, সংস্কৃতি নিয়ে কিছু না শিখি, তাহলে নতুন
জায়গায় যাওয়ার কি মানে! ভূগোল বইয়ে যা যা পড়েছি, সব অল্প অল্প করে মেলানোর চেষ্টা করি
যেখানেই যাই । আগেই বলে রাখি, রাঁচি শুনে যদি পাগলাগারদ আর খেলোয়াড় ধোনির বাড়ি এইসব
মনে আসে আপনার, তাহলে আপনার অবিলম্বে দুদিনের জন্য রাঁচি তথা ঝাড়খণ্ড ঘুরে আসা উচিত।
মোট কথা, খনিজ সম্পদে টইটম্বুর একটা সবুজ কার্পেটে মোড়া উঁচু নিচু মালভূমি, যেটার নানান
জায়গায় সাহেবরা আসল নাম উচ্চারণ করতে পারে্ননি বলে নিজেদের ইচ্ছা মতন নাম দিয়েছেন।
আসল
নাম ছিল ‘অর্চি’, কিন্তু উচ্চারণ না করতে পারায় সাহেবরা সেটাকে করে দেন ‘রাঁচি’।
যাইহোক,
ফিরে চলি সেই প্লাটফর্মের দুর্বোধ্য ভাষাতে। ভূগোলে পড়েছি সাঁওতাল ভাষা হল ‘অলচিকি’,
এর বাইরে আমার জানা সীমিত, কিন্তু লক্ষ করতাম সব জায়গায় নিজেদের মধ্যে ওখানকার মানুষ
এই ভাষাতে কথা চালিয়ে যেত, বিশেষ করে যারা বয়েস্ক। কৌতূহলে আমি একদিন জিজ্ঞেস করে ফেলি,
‘তোমাদের এই ভাষার নাম কি?’
-এটাকে
বলে কুরুখ ভাষা, আমাদের ওরাওঁ আদিবাসীদের ভাষা এটা
-আমিও
শিখব এই ভাষা
-এই
ভাষা আর কেউ শেখেনা আজকের দিনে, শুধু হিন্দি শেখে নতুন প্রজন্ম।
একটু
শেখার চেষ্টা করে বুঝতে পারি, এ ভাষা এতটাই আলাদা আমাদের অভ্যাস থেকে, যে শেখা খুবই
দুষ্কর। দুটো কথা শিখতে পেরেছিলাম, দৌপৈরী (সুপ্রভাত) আর দৌমাখা (শুভরাত্রি)।
সার্না
ধর্মের পতাকা
কিছু
সহপাঠী ছিল, যারা খুব ভালো কুরুখ ভাষা বলতে পারতো। তাদের থেকে জানতে পারলাম, যারা অন্য
গোষ্ঠীর, তাদের ভাষা আলাদা, যেমন মুণ্ডা গোষ্ঠীর ‘মুণ্ডারি’। কিন্তু সে ভাষা খুব কম
জন বলতে পারে। আরেকটা ভাষার নাম উঠে আসলো, ‘নাগপুরী’ ভাষা।
বিশ্ববিদ্যালয়ে
থাকাকালীন হিন্দি বলা ছিল আমার একটা আতঙ্ক। লিখতে এবং পড়তে পারলেও, বলতে পারাটা বড়ই
দুষ্কর ছিল। সহপাঠীদের একরকম চাপে আস্তে আস্তে যখন দক্ষ হয়ে উঠছি, একদিন বুঝলাম, যে
এই ঝাড়খণ্ডী হিন্দি শুদ্ধ হিন্দি না, এই হিন্দি অন্য রাজ্যে চলেনা। কি করে চলবে! হিন্দি
তো এখানকার ভাষা ই নয়। এখানে যে মূল দুটো ভাষা ছিল, ‘কুরুখ’ আর ‘মুণ্ডারি’, সেই যেহেতু
মুন্ডা উপজাতি এবং ওরাওঁ উপজাতির মানুষ একে অপরের ভাষার একটা শব্দও বুঝতে পারতেন না,
তাই শতাব্দীর পর শতাব্দী ধরে প্রাকৃতিকভাবেই ‘নাগপুরী’ নামে একটি সম্পূর্ণ নতুন ভাষা
জন্ম নেয়। তার অনেক পরে হয় হিন্দি চাপিয়ে দেওয়া। একই রকম পরিস্থিতির শিকার আরেকটা রাজ্য, ছত্তিশগড়। আমরা
পশ্চিমবঙ্গে রাস্তাঘাটে বাংলায় কথা বলি শুনে অবাক হয়ে গেছিল একজন, বলে ‘আমরা তো কেউই
ছত্তিশগড়ী ভাষা বলতে পারিনা, হিন্দি ই বলি’। শূনে কিরম অদ্ভুত লেগেছিল।
কিছু
আর্টিকেল ঘেঁটে দেখি, ঝাড়খণ্ডের শিক্ষার হার এতো কম হওয়ার একটা বড় কারন ভাষা। যে বাচ্চারা
কুরুখ ভাষা
আরেক এরকম ভাষা হারিয়ে ফেলার ‘ভিক্টিম’ হল বিহার। বিহার বলতে ভোজপুরী, হিন্দি, এসব মাথায় আসে, কিন্তু বিহারের বুকে একটা খুব মিষ্টি ভাষা লুকিয়ে, যা আস্তে আস্তে মানুষ ভুলে যাচ্ছে । ‘মিথিলা’ অঞ্ছল, যা বর্তমানে কিছুটা বিহার, কিছুটা ঝাড়খণ্ড এবং কিছুটা নেপাল জুড়ে ভাগ হয়ে গেছে, সেই মিথিলার ভাষা হল ‘মৈথিলী’। বিহার ঝাড়খণ্ডের খুব কম মানুষ এখন মৈথিলী বলতে পারে, একসময় মৈথিলী ছিল সবার মুখের ভাষা। এই মৈথিলী ভাষার একটা মজার ব্যাপার হল, এর বর্ণমালা হুবাহু বাংলার মতন।
কিছু মৈথিলীভাষীদের কথা বলতে শুনি, খুবই শুদ্ধ প্রকারের
এক সংস্কৃত আর বাংলার মিশ্রণ, যেন কেউ কোনো ঠাকুরের গানের লাইন বলছে। পরে জানতে পারি,
বাংলার যারা পণ্ডিত,কবি, যেমন শ্রীচৈতন্য মহাপ্রভু, এই মৈথিলী পদের মিষ্টতার প্রেমে
পড়ে যান। তারা নিজেরাও ঠিক সেই ধাঁচে লিখতে চেয়েছিলেন, কিন্তু মৈথিলী ভাষা আয়ত্তে
না থাকায় তাঁরা এই দুটো ভাষা, মৈথিলী আর বাংলাকে মিশিয়ে এক নতুন ভাষা তৈরি করেন, যার
নাম 'ব্রজবুলি'। এই ব্রজবুলি ভাষায় কত হাজার হাজার গান, কবিতা, আর কতো কি!
মৈথিলী
ভাষা
বিশ্ববিদ্যালয়
জীবনে পড়াশোনা বাদে, এই এক খুব সুন্দর বিষয় নিয়ে সময় কাটাতে পেরেছি। নতুন ধরনের জীবনধারা,
কতো রীতি, নিয়ম, যেন নিজের পুতুলখলা ছেড়ে অন্যের খেলা দেখা। ছোটো ছোটো বিষয়ের পেছনে
কতো গল্প লুকিয়ে। এ তো মাত্র কিছু উদাহরণ ছিল, এরকম প্রত্যেক রাজ্যে না জানি কত ভাষা,
সংস্কৃতি লোপ পেতে বসেছে। ভাবলে একটু ভয় করে, কোনদিন আমার নিজের মাতৃভাষা এভাবে মুছে
যাবে, কেউ বুঝবেনা আমি কি বলছি, তারপর নিজেকে সান্ত্বনা দিই এই ভেবে যে সেটা হতে বহু
যুগ বাকি। অল্প অল্প করে নিজের পরিচিতি, নিজের ভাষাকে খুইয়ে ফেলার যে কষ্ট, সেটা মাঝে
মাঝে কথার মধ্যে প্রকাশ পেতো।
নিচু হয়ে শীর্ণ উল্কি করা হাতে বুনো গাছ উপড়াতে উপড়াতে এক বৃদ্ধার জবানবন্দি- ‘আমাদের তো জমি কবেই চলে গেছে, সেই জল ও নেই, জঙ্গল ও নেই, ভাষাও থাকবেনা, একদিন আমরাও থাকবো না। ব্যাস, খতম।’
(Image Source: Google)
**প্রাক্তনী, ভূগোল বিভাগ, ২০২৪




মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন