পোস্টগুলি

নভেম্বর, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সভ্যতা

ছবি
        টিউলিপ সামন্ত **ছাত্রী, তৃতীয় অর্ধবর্ষ, ২০২৬ ভূগোল বিভাগ

আমের মরসুমে থমকে যাওয়া শৈশব

ছবি
      বেবি শেখ তখন গ্রীষ্মকাল। চারদিকে আমের মরসুম। গাছের ডালে ডালে ঝুলে আছে কাঁচা-পাকা আম। দুপুরের রোদে গ্রামের পথঘাট যখন নিস্তব্ধ হয়ে পড়ে, তখন দূর থেকে ভেসে আসে কোকিলের ডাক। প্রকৃতি তার নিজস্ব ছন্দে এগিয়ে চলেছে। অথচ সেই সুন্দর গ্রীষ্মের দিনেই একটি ছোট্ট পরিবারের জীবনে নেমে এসেছিল এমন এক অন্ধকার, যা তাদের জীবনের সমস্ত হিসাব-নিকাশ বদলে দিয়েছিল। মেয়েটির বয়স তখন মাত্র নয় কিংবা দশ বছর। ছোট্ট, হাসিখুশি, প্রাণচঞ্চল একটি মেয়ে। তার চোখে ছিল অনেক স্বপ্ন, মনে ছিল বড় হয়ে ওঠার হাজারো কল্পনা। অন্য শিশুদের মতো সেও স্কুলে যেতে ভালোবাসত, বন্ধুদের সঙ্গে গল্প করতে ভালোবাসত, আর সবচেয়ে বেশি ভালোবাসত নিজের বই-খাতাগুলোকে। তার কাছে পড়াশোনা ছিল শুধু পরীক্ষায় ভালো ফল করার উপায় নয়, বরং নিজের জীবনে কিছু করে দেখার স্বপ্ন। সে জানত, তার পরিবার খুব গরিব। তার বাবা অনেক কষ্ট করে সংসার চালান। তবুও ছোট্ট মেয়েটি মনে মনে ভাবত, একদিন অনেক পড়াশোনা করে সে নিজের পরিবারের মুখে হাসি ফোটাবে, বাবার সমস্ত দুঃখ দূর করবে। কিন্তু কে জানত, তার ছোট্ট জীবনে এমন এক ঝড় আসতে চলেছে, যার জন্য সে কিংবা তার পরিব...

জল, জঙ্গল, জমিন আর ভাষা

ছবি
শরণ্যা সরকার ভিড়ঠাসা প্ল্যাটফর্মে এসে ব্যাগটা রাখলাম। লোকে লোকারণ্য। ঘড়িতে রাত সাড়ে নটা। একটা জায়গা বার করে ঠেলেঠুলে লোকজন সরিয়ে বসলাম। রাঁচির অক্টোবর, বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছে, আর কানের পাশে সমানে হিন্দিতে ট্রেনের ঘোষণা। আমার পাশে বসে থাকা কয়েকজন প্রৌঢ়া ঘিরে বসে নিজেদের মধ্যে তুমুল চর্চা করছে কাউকে নিয়ে। বসে বসে কি করি, ভাবলাম একটু শুনি কাকে নিয়ে এত চর্চা, হিন্দি তো আমি এমনিতে ভালোই বুঝি। মন দিয়ে কিছুক্ষন শোনার চেষ্টা করতে গিয়ে বুঝলাম, এ হিন্দি না,  এক দুর্বোধ্য ভাষা। একটা বর্ণও মাথায় ঢুকলো না, কোনও মিল নেই কিছুর সঙ্গে, এ যেন সম্পূর্ণ অন্য কোনও সংকেতিক ভাষা।      রাম যেমন বাবার আদেশে বনবাসে ছিলেন চোদ্দ বছরের জন্য, সেভাবে আমাকেও আমার বাবার আদেশে দুবছর রাঁচিতে উচ্চশিক্ষার কারনে বনবাসে থাকতে হয় একরকম। তাই একটি আদিবাসী কেন্দ্রিক রাজ্যের গ্রামীণ চিত্রটি ঠিক কেমন, সেটা খুব কাছ থেকে দেখার সুযোগ পাই সৌভাগ্যক্রমে। আর, কোথাও থাকতে গিয়ে, যদি সেখানের মানুষ, ভাষা, নিয়ম, সংস্কৃতি নিয়ে কিছু না শিখি, তাহলে নতুন জায়গায় যাওয়ার কি মানে! ভূগোল বইয়ে যা যা পড়েছি, সব অল্প অল্প করে মেলা...

সুন্দরবনের বাঘ-বিধবা

ছবি
          সুন্দরবনের বাঘ - বিধবা     ফাল্গুনী দে            প্রান্তিক ভারতবর্ষের গঞ্জ গ্রামগুলি আবেগের আঁতুড় ঘর। খিদে এখানে বড় বালাই। হাসি - কান্না এদের কপালে হীরে পান্নার মত ঝুলে থাকলেও কাতর পেটের খিদে বেঁধে রাখতে হয় গামছা দিয়ে। পেট সর্বস্ব এই জীবনে দিন গেল কি রাত রইল সেকথা খেয়াল থাকে না। ' জল জঙ্গল জমিন জানোয়ার এবং জান '- এর গল্প গ্রামীণ জীবন জীবিকায় দেবতার মাহাত্ম্য নিয়ে বেঁচে আছে। অথচ রুক্ষ মাটিতে বৃষ্টি নেই তাই চাষবাস নেই , পাহাড়ের মাটি অপরিণত ভঙ্গুর তাই সুফলা নয় , উপকূলের মাটি নোনা ; ভৌমজলের সঙ্গে সমুদ্র মিশে গেলে তেষ্টা মেটে না। নানান দেশ - গ্রামের এমন নানান একমাত্রিক সমস্যা জর্জরিত গল্পকথা আমরা কেতাবি পরিচয়ে জেনে এসেছি। কিন্তু সমস্যা যাদের বহুমাত্রিক তারা কেমন করে বেঁচে আছে ?  ভারতবর্ষের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের শেষ প্রান্তে রয়েছে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন। গঙ্গা ব্রহ...