বাঙালি এবং রুশ সাহিত্য
শরণ্যা সরকার আমরা বাঙালিরা , যাদের ছোট থেকে বড় হওয়ার পিছনে সাহিত্যের একটা বড় অবদান থাকে । সকল বয়সের জন্যে , সকল ধরণের লেখার জন্যে রয়েছে বাংলার অফুরন্ত সাহিত্যসম্ভার । আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে এই বাংলা সাহিত্যের জগতে এক ঘরানার লেখা প্রচণ্ড জনপ্রিয়তা লাভ করেছিলো , বাংলায় অনুবাদ করা সোভিয়েত সাহিত্য । ১৯৫০ - ৬০র দশকে বাংলায় গড়ে ওঠে সোভিয়েত ইউনিয়ন রাষ্ট্রীয় প্রকাশন সমিতির বাংলা বিভাগ , যার নাম প্রগতি প্রকাশনী । পরবর্তীকালে সেই প্রগতি প্রকাশনীর হাত ধরেই বাংলায় খুলে যায় নতুন এক ভাষার সাহিত্যের রত্নভাণ্ডার । লিও তলস্তয় , ম্যাক্সিম গোর্কি থেকে পুশকিন , আরকাদি গায়দার , আন্তন চেখভ , ছোটদের রূপকথার গল্প থেকে শুরু করে রাজনৈতিক আদর্শমূলক বই বাঙালিদের হাতে পৌঁছে দেয় তখনকার কিছু প্রকাশনী - ভস্তক , প্রগতি , রাদুগা এবং মির । আশির দশকে বাংলায় ছোটদের সাহিত্য রাদুগা এবং ভস্তকের হাত ধরে ঘরে ঘরে পৌঁছে যায় । সেই সময়ে প্রচণ্ড জনপ্রিয়তা লাভ করে ...