পোস্টগুলি

ছবি
তনুজা পাল* *প্রাক্তনী, '৮৭ ব্যাচ

ক্যাপাদকিয়া (Cappadocia)ঃ প্রকৃতি- মানুষ আন্তঃ সম্পর্কের ইতিকথা

ছবি
২১/১২/২০১৮ মনীষা দেব সরকার * তুরস্কের এশিয়া অংশের প্রায় মধ্যভাগে আনাতলিয়া মালভূমিতে অবস্থিত এই ছোট্ট রাজ্য ক্যাপাদকিয়া। বহু প্রাচীন রাজ্য এটি। বহু সভ্যতার ইতিহাস, বহুবার ভূমিরূপ পরিবর্তনের ইতিহাস বুকে নিয়ে আজও মানুষের বিস্ময় উৎপাদন করে চলেছে। এখানকার ভূমিরূপ পৃথিবীর এক অত্যাশ্চর্য বিস্ময়। আর তার সঙ্গে সখ্যতা করে আজও প্রবহমান মানুষের সভ্যতার বিবর্তনের এক বিরল ধারা। ক্যাপাদকিয়া, এখানকার বাড়িগুলির রঙ ভূপ্রকৃতির সাথে সামঞ্জস্য রক্ষা করে  তুরস্কের মধ্যস্থিত এশিয়া মাইনরের এক বিস্তীর্ণ রাজ্য ক্যাপাদকিয়া। গ্রীক ভৌগোলিকরা একে বলতেন Cappodax, পারস্য দেশে এর নাম ছিল কাটপা্টুকা (Katpatuka) যার অর্থ ‘সুন্দর ঘোড়ার দেশ’ (Land of beautiful  horses) । বর্তমানে এখানকার ভূমিরূপকে চাঁদের পিঠের সঙ্গে তুলনা করা হয়। এখানে রয়েছে নানা বর্ণের, নানা আকৃতির ‘ fairy chimney’ (এক বিশেষ গঠন ও আকৃতির ভূমিরূপ) । তাকে তুখোড় ভাস্করের মত মানুষ খোদাই করে করেছে নানা প্রকার বাসস্থান এবং ভূগর্ভ -নগরী। এর তুলনা সারা পৃথিবীতে আর কোথাও নেই। প্রাকৃতিক ভূমিরূপকে এমনভাবে ব্যবহারের নজিরও সারা পৃথিবীতে...

অজানা অচেনা সালবর্ডী

ছবি
২১/১২/২০১৮ মৌসুমী ব্যানার্জী * স্বামীর বদলির চাকরির সুবাদে ভিন রাজ্যে আমার প্রবাস জীবন । নানা অঞ্চলের নানা রঙ ,   রূপ ,   মানুষজন ,   ভাষা , সংস্কৃতির সঙ্গে পরিচয়ের সুযোগ প্রবাস জীবনের এক বিশেষ পাওনা । তখন আমার প্রবাস জীবন কাটছিল নাগপুরে । নাগপুর মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলের শহর । ভারতবর্ষের মাঝখানে এর অবস্থান । কমলালেবুর জন্য খ্যাতিও আছে । সুন্দর ,   পরিচ্ছন্ন ,   ছিমছামশহর । সাতপু রা পর্বতের দক্ষিণ ঢালের মালভূমিতে অবস্থানের জন্য শহরের মধ্যেই বা একটু বাইরে গেলেই টিলা বা পাহাড়ের দেখা পাওয়া যায় । সেইজন্যই   বর্ষা বা শীতের সপ্তাহান্তের একটি ছুটির দিনই বেশ সহজেই পাহাড় ,   নদী বা জঙ্গলের সঙ্গে বন্ধুত্ব পাতানোর জন্য যথেষ্ট ছিল । এমনই একটি ছুটির দিনের গন্তব্য হল ১৩৫ কিমি দূরে কম পরিচিত একটি গ্ৰাম ‘ সালবর্ডী ’ । মহারাষ্ট্রের অমরাবতী ও মধ্যপ্রদেশের বেতুল জেলার প্রান্তে এই গ্ৰামটি । মার্চ মাসের সকাল বেলা । যাওয়ার পথটিও ভারী চমৎকার । কালো পিচের রাস্তার দু ধারে সেগুনের জঙ্গল ,   থেকে থেকেই ছোট ,   মাঝারি টিলা , বেশ কয়েকটি নাম না জানা ছো...