২১/১২/২০১৮ মৌসুমী ব্যানার্জী * স্বামীর বদলির চাকরির সুবাদে ভিন রাজ্যে আমার প্রবাস জীবন । নানা অঞ্চলের নানা রঙ , রূপ , মানুষজন , ভাষা , সংস্কৃতির সঙ্গে পরিচয়ের সুযোগ প্রবাস জীবনের এক বিশেষ পাওনা । তখন আমার প্রবাস জীবন কাটছিল নাগপুরে । নাগপুর মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলের শহর । ভারতবর্ষের মাঝখানে এর অবস্থান । কমলালেবুর জন্য খ্যাতিও আছে । সুন্দর , পরিচ্ছন্ন , ছিমছামশহর । সাতপু রা পর্বতের দক্ষিণ ঢালের মালভূমিতে অবস্থানের জন্য শহরের মধ্যেই বা একটু বাইরে গেলেই টিলা বা পাহাড়ের দেখা পাওয়া যায় । সেইজন্যই বর্ষা বা শীতের সপ্তাহান্তের একটি ছুটির দিনই বেশ সহজেই পাহাড় , নদী বা জঙ্গলের সঙ্গে বন্ধুত্ব পাতানোর জন্য যথেষ্ট ছিল । এমনই একটি ছুটির দিনের গন্তব্য হল ১৩৫ কিমি দূরে কম পরিচিত একটি গ্ৰাম ‘ সালবর্ডী ’ । মহারাষ্ট্রের অমরাবতী ও মধ্যপ্রদেশের বেতুল জেলার প্রান্তে এই গ্ৰামটি । মার্চ মাসের সকাল বেলা । যাওয়ার পথটিও ভারী চমৎকার । কালো পিচের রাস্তার দু ধারে সেগুনের জঙ্গল , থেকে থেকেই ছোট , মাঝারি টিলা , বেশ কয়েকটি নাম না জানা ছো...