বন্ধুত্বঃ ছেলেবেলা ও বড়বেলা
২০/১০/২০২০ সঙ্গীতা সেন * বন্ধু শব্দটা বলা যতটা সহজ হোক না কেন , বন্ধুত্বটা আবার সকলের আসেনা । হাজার হাজার বন্ধুদের ভিড়ে আমার কাছের , মনের মানুষ গুলোর সংখ্যা বরাবরই ভীষণ কম । তবুও কখনও ছিঁটেফোঁটাও আক্ষেপ হয়নি । যে গুটিকয়েক আছে আমার রত্নভান্ডারে , তাঁদের সাথে সম্পর্কটা এতটাই পরিপাটী যে জীবনে বন্ধুত্বকে একটা অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে । এনারা কিন্তু আবার Facebook, Instagram স্পেশাল নন । প্রত্যেকটির সাথে সম্পর্ক নিজেদের সবটুকু দিয়ে । এই যেমন ধরুন না যেটিকে সেই ছোট্টবেলা থেকে best friend বানিয়ে ফেলেছিলাম , হঠাৎ করেই tata bye bye করে অন্য স্কুলে পাড়ি দিল । কী ভাবছেন , এখানেই শেষ ? নাহ্ ! তাহলে বন্ধুত্বটা খেলো হয়ে যেত না ? আমরা বেশ টিকে গেলাম , land phone, greetings card, post card এ চিঠি লিখে । বন্ধুত্বে বজ্রাঘাত টা তো তখন এল , যখন হাইস্কুলের গন্ডির কাছাকাছি এসে , অংক কষায় অনীহার জন্য তিল তিল করে গড়া মণিমাণিক্য গুলো ছিটকে গেল । ভাবলাম সব চুকে গেল বোধহয় । সব ...