পোস্টগুলি

বাংলার মানচিত্রের বিবর্তন

ছবি
       ফাল্গুনী দে   বঙ্গ আমার জননী আমার ভারতবর্ষের অঙ্গরাজ্য হিসেবে বঙ্গদেশ সাহিত্য এবং সংস্কৃতির পীঠস্থান। গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা বিধৌত নদীমাতৃক   বাংলার   এই মাটি পূণ্যভূমি। যুগে যুগে কালে কালে বহু ভিনদেশী এই মহামানবের সাগরতীরে পা রেখেছেন ; কেউ ধর্ম প্রচার করতে , কেউ ব্যবসা বাণিজ্য করতে কেউ শাসকের আড়ালে শোষণ করতে। ইউরোপীয়রা এই বঙ্গদেশকে পৃথিবীর সবচেয়ে ধনী বাণিজ্যিক দেশ হিসেবে মনে করতো। এই   বাংলার   সম্পদ একদিন ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ভিত্তি স্থাপন করেছিল। বাংলাকে মিশরের সাথে তুলনা করে ১৬৬৬ সালে ফ্রান্সিস বার্নিয়ার লিখেছিলেন -- '" প্রাচীনকাল থেকে অনেকেই মিশরকে পৃথিবীর শ্রেষ্ঠ দেশ হিসেবে বর্ণনা করে এসেছে , কিন্তু পরপর দু ' দফায় এই বঙ্গভূমি পরিভ্রমণ করে আমার মনে হয়েছে প্রকৃতির দাক্ষিণ্য ও সম্পদের প্রাচুর্যে ভরপুর এমন দেশ এই পৃথিবীতে দুটি নেই। " এরপর   বাংলার   বরেণ্য লেখকরা স্তুতি গাইলেন। রবীন্দ্রনাথ লিখলেন --...